ইস্টার্ন ব্যাংকের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

Printed Edition

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করেছে। অনুষ্ঠানে কর্মত্রে ও সমাজে নারীদের সাফল্য, নেতৃত্ব এবং গুরুত্বপূর্ণ অবদানকে সম্মাননা জানানো হয়। ব্যাংকের বিভিন্ন স্তরের নারী এমপ্লয়ীরা অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ ছাড়াও চারজন বিশিষ্ট নারী পেশাজীবী অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের অনুপ্রেরণাদায়ক অভিজ্ঞতা শেয়ার করেন। তারা হলেন- প্যারাগন গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন রহমান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন শুমেইলা হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

প্যারাগন গ্রুপের চেয়ারম্যান ইয়াসমিন রহমান ইবিএলের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘যোগ্য নারী পেশাজীবীদের গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব অর্পণ করার েেত্র ইবিএলের প্রচেষ্টা প্রশংসনীয়। নারী ব্যাংকাররা নিজেদের দতা প্রমাণ করতে পারেন এমন একটি পরিবেশ এবং সুযোগ তৈরি করার জন্য ব্যাংকের ম্যানেজমেন্ট অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এ জাতীয় উদ্যোগ অন্যদের জন্য দৃষ্টান্ত স্থাপনের পাশাপাশি করপোরেট কর্মেেত্র নারীদের অংশগ্রহণকে আরো উৎসাহিত করবে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্যাপ্টেন শুমেইলা হোসেন বলেন, ‘পরিবার, কাজ এবং অন্যদের সময় দেয়ার মতো, নিজেকে সময় দেয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।’

প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরী কর্মেেত্র নারীদের নিষ্ঠার কথা তুলে ধরে বলেন, ‘আমাদের কারখানার কর্মীদের ৪৫ শতাংশই নারী, যা আমাদের জন্য নিঃসন্দেহে গর্বের। তারা দায়িত্ব পালনে অত্যন্ত আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। কাজে মনোযোগ ধরে রাখার অসাধারণ মতা রয়েছে তাদের।’

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি।