সার্বভৌমত্ব রক্ষায় পলাশী থেকে শিক্ষা নেয়ার আহ্বান
Printed Edition
বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. আব্দুস সাত্তার বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পলাশীর পরাজয়ের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত মঙ্গলবার নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রেস ক্লাব সভাপতি অহিদুল হকের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ আব্দুল আউয়াল মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সিভিল সার্জন ডা: শামসউদ্দিন, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শফিউল হাসান তীতু, সাবেক প্রধান শিক্ষক তোজাম্মেল হক হীরা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সহসভাপতি হাসানুল বান্না উজ্জ্বল ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী।
ড. আব্দুস সাত্তার বলেন, দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সচেতন থাকতে হবে।