কুরআন মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান : অধ্যাপক মুজিবুর এমপি
Printed Edition
রাজশাহী ব্যুরো
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেছেন, কুরআন মানবজাতির জন্য একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে কুরআনের নির্দেশনা অনুসরণ করলেই প্রকৃত ন্যায়বিচার, সাম্য ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকের সমাজে নৈতিকতার অবক্ষয়, দুর্নীতি, বৈষম্য ও অন্যায়ের বিস্তার দেখা যাচ্ছে। এসব সমস্যা থেকে উত্তরণের জন্য কুরআনের আদর্শ ও ইসলামের ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা সময়ের দাবি। মঙ্গলবার বিকেলে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে স্থানীয় জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন জামায়াতের সভাপতি রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল খালেক, ড. ওবায়দুল্লাহ ও মাস্টার নোমায়ন আলী। এছাড়া বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন।