মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে রূপালী ব্যাংকের বালিগাঁও শাখা উদ্বোধন

Printed Edition

বিজয়ের মাসে জনগণের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে সোমবার মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলায় রূপালী ব্যাংক পিএলসির ৫৮৭তম বালিগাঁও শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শাখার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো: ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো: ইসমাইল হোসেন শেখ। এতে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম।

নারায়ণগঞ্জের জোনাল ম্যানেজার মো: সাখাওয়াত হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল কাদের মল্লিক, বিশিষ্ট ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন এবং বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাইদ ভূঁইয়া।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক বালিগাঁও শাখার ব্যবস্থাপক, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার নানা শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিরা। বিজ্ঞপ্তি।