রাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান
Printed Edition
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড জুরের কুল এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে সাতটি দোকান। গতকাল বুধবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এর মধ্যে কাউখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে, আব্দুল খালেকের কাঠের দোকান, প্রফেসর বাবুলের মালিকানাধীন দু’টি কাঠের দোকান, বাবু শীমুল বড়ুয়ার মোটর মেকানিকস, মুহাম্মদ সুলতানের চায়ের দোকান, মুহাম্মদ সাদ্দামের মোটর পার্টসের দোকান।
অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৪৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।