ইরান সঙ্কটে শান্তির পে তুরস্ক : এরদোগান

Printed Edition

আনাদোলু

ইরান সঙ্কট নিয়ে তুরস্কের অবস্থান স্পষ্ট এবং দেশটি যুদ্ধের বদলে সর্বদা শান্তির পে রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। সঙ্ঘাতের বদলে কূটনীতি ও বিশৃঙ্খলার বদলে শান্তি ও স্থিতিশীলতার পে আঙ্কারা কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। পবিত্র রমজান মাস উপলে রাজধানী আঙ্কারায় আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইরানে যুদ্ধবিরতির জন্য তুরস্কের প্রচেষ্টার কথা উল্লেখ করে এরদোগান জানান, অস্ত্রবিরতি নিশ্চিত করতে, যুদ্ধবিরতি অর্জন করতে এবং আলোচনা আবার শুরু করতে আঙ্কারা নিবিড় প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, আগুনের শিখা আরো বড় হওয়ার আগে, আগুনের বলয় আরো ছড়িয়ে পড়ার আগে এবং আরো মানুষের জীবন ও রক্ত ঝরার আগেই আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।

অন্যের দুর্ভোগকে আঙ্কারা নিজেদের লাভ হিসেবে দেখতে পারে না উল্লেখ করে এরদোগান জানান, অন্যের তি থেকে তার দেশ কোনো সুবিধা খুঁজবে না। তিনি জোর দিয়ে বলেন, আমরা চাই আমাদের অঞ্চলে কান্না থামুক, সঙ্ঘাতের অবসান হোক এবং শান্তি ও স্থিতি বজায় থাকুক। ইসরাইলি প্রশাসনের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে এরদোগান বলেন, এমনকি যেসব ইসরাইলি এখন আশ্রয়কেন্দ্রে রাত কাটাচ্ছেন, তারাও বলছেন হলোকাস্টের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু তাদের জন্য সবচেয়ে বড় বিপর্যয়।