যুক্তরাষ্ট্র ইরানকে ভাগ করতে চায়

Printed Edition
Font-4

নয়া দিগন্ত ডেস্ক

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সঙ্ঘাত ক্রমেই বিস্তৃত আকার ধারণ করছে। যুদ্ধের প্রভাব ইতোমধ্যেই বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যা বিশ্ব অর্থনীতির ওপর নতুন চাপ তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ দিকে তেহরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ইরানকে ভৌগোলিকভাবে বিভক্ত করার পরিকল্পনা করছে। ইরানের নেতৃত্ব বলছে, চলমান যুদ্ধ কেবল সামরিক সঙ্ঘাত নয়; এটি মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক কাঠামো পুনর্গঠনের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ।

যুদ্ধের বিস্তৃতি এখন আর শুধু ইরান ও ইসরাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। লেবানন, উপসাগরীয় অঞ্চল এবং পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকাও ক্রমেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। বিভিন্ন দেশের আকাশসীমায় পেণাস্ত্র প্রতিহত করা, ড্রোন ভূপাতিত করা এবং সীমান্তবর্তী অঞ্চলে হামলা- সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত আঞ্চলিক যুদ্ধে রূপ নেয়ার আশঙ্কা তৈরি করছে।

কাতার ১৭টি ব্যালিস্টিক পেণাস্ত্র প্রতিহত করেছে : কাতারের প্রতিরা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার দুপুরে ইরান থেকে ছোড়া ১৭টি ব্যালিস্টিক পেণাস্ত্র এবং ছয়টি ড্রোন তারা আকাশেই প্রতিহত করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে কাতার কর্তৃপ জানায়, উন্নত আকাশ প্রতিরা ব্যবস্থার মাধ্যমে হামলাগুলো প্রতিহত করা সম্ভব হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তবে এ ঘটনা উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, যদি উপসাগরীয় রাষ্ট্রগুলো সরাসরি সঙ্ঘাতে জড়িয়ে পড়ে, তাহলে মধ্যপ্রাচ্যের সঙ্ঘাত একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

লেবাননে মানবিক বিপর্যয় : জাতিসঙ্ঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় লেবাননে অন্তত ৮৩ জন শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ২৫৪ জন।

সংস্থাটি জানায়, গত এক সপ্তাহে দেশজুড়ে ইসরাইলি বোমাবর্ষণ এবং জোরপূর্বক উচ্ছেদের কারণে প্রায় সাত লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এর মধ্যে প্রায় দুই লাখই শিশু।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১০ জনের বেশি শিশু নিহত হয়েছে এবং প্রায় ৩৬ জন শিশু আহত হয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, সঙ্ঘাতের মানবিক মূল্য দ্রুত বাড়ছে এবং শিশুদের ওপর এর প্রভাব ভয়াবহ হয়ে উঠছে।

দণি লেবাননে ইসরাইলি হামলায় নিহত ১৬ : লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দণি লেবাননের তাইর দেব্বা ও জুয়াইয়া শহরে ইসরাইলি বিমান হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছে এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

এই হামলা ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সীমান্তবর্তী অঞ্চলে চলমান সঙ্ঘাতকে আরো তীব্র করে তুলেছে। বিশ্লেষকদের মতে, লেবানন সীমান্ত এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের দ্বিতীয় ফ্রন্টে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে।

তুরস্কে ন্যাটোর প্রতিরা ব্যবস্থা পেণাস্ত্র প্রতিহত করেছে : তুরস্কের প্রতিরা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক পেণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশ করলে ন্যাটোর বিমান ও পেণাস্ত্র প্রতিরা ব্যবস্থা সেটি প্রতিহত করে।

পেণাস্ত্রটির ধ্বংসাবশেষ দণি-পূর্বাঞ্চলের গাজিয়ানতেপ প্রদেশের একটি খোলা মাঠে পড়ে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তুরস্ক বলেছে, তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের আকাশসীমা বা ভূখণ্ডের বিরুদ্ধে যেকোনো হুমকির জবাবে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ইরানের দাবি : তিনটি ড্রোন ভূপাতিত

ইরানের বিপ্লবী গার্ডবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে তিনটি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এর মধ্যে দু’টি দণিাঞ্চলের বুশেহর প্রদেশের আকাশে এবং একটি রাজধানী তেহরানের আকাশে ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে।

ইরান দাবি করেছে, এসব ড্রোন বিদেশী গোয়েন্দা ও সামরিক নজরদারি অভিযানের অংশ ছিল।

লেবাননে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ : মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, চলতি মাসের শুরুতে দণি লেবাননের আবাসিক এলাকায় ইসরাইলি সেনাবাহিনী সাদা ফসফরাস ব্যবহার করেছে।

সংস্থাটির তদন্তকারীরা সাতটি ছবি যাচাই করে দেখেছেন, যেখানে একটি জনবসতিপূর্ণ এলাকায় আকাশে বিস্ফোরিত হওয়া ফসফরাস গোলার দৃশ্য দেখা গেছে। এতে অন্তত দু’টি বাড়ি এবং একটি গাড়িতে আগুন লাগার ঘটনাও নিশ্চিত হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের লেবানন গবেষক রামজি কাইস বলেন, জনবসতিপূর্ণ এলাকায় সাদা ফসফরাস ব্যবহার আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং এটি বেসামরিক মানুষের জন্য মারাত্মক বিপজ্জনক।

ইউরোপে জ্বালানি বাজারে উদ্বেগ : ইউরোপীয় কমিশন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহে কিছু অনিশ্চয়তা তৈরি হলেও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর কাছে পর্যাপ্ত তেল ও গ্যাসের মজুদ রয়েছে।

কমিশনের মুখপাত্র আন্না-কাইসা ইটকোনেন বলেন, ইউরোপ বর্তমানে সরবরাহ ঘাটতির চেয়ে বেশি উদ্বিগ্ন জ্বালানির বাড়তি দামের কারণে।

তিনি জানান, ইউরোপীয় দেশগুলোর কাছে বর্তমানে প্রায় ৯০ দিনের জ্বালানি মজুদ রয়েছে। একই সাথে জি-৭ দেশগুলো কৌশলগত তেলের মজুদ বাজারে ছাড়ার সম্ভাবনা নিয়েও আলোচনা করছে।

বাজারে বড় ধাক্কা : যুদ্ধের কারণে ইউরোপের শেয়ারবাজারেও বড় ধরনের পতন দেখা গেছে। প্যান-ইউরোপিয়ান স্টক্স সূচক সোমবার দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

গত সপ্তাহে সূচকটি প্রায় ৫ দশমিক ৫ শতাংশ কমেছে, যা প্রায় এক বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক পতন।

জ্বালানি বাজারে প্রতিক্রিয়াও তীব্র। তেলের দাম ইতোমধ্যে ২৫ শতাংশের বেশি বেড়ে প্রায় ১২০ ডলারের কাছাকাছি পৌঁছেছে। বিশ্লেষকদের আশঙ্কা, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথ ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘœ ঘটতে পারে।

উপসাগরীয় দেশগুলোর উদ্বেগ : সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী ব্যবসায়ী খালাফ আল-হাবতুর মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের সেই আহ্বান প্রত্যাখ্যান করেছেন, যেখানে উপসাগরীয় দেশগুলোকে এই যুদ্ধে যোগ দেয়ার কথা বলা হয়েছিল।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের জনগণ এই যুদ্ধের সিদ্ধান্ত নেয়নি। তড়িঘড়ি করে নেয়া মার্কিন সিদ্ধান্তই অঞ্চলকে নতুন সঙ্ঘাতে জড়িয়ে ফলেছে।

তার মতে, ইরান, ইসরাইল ও যুক্তরাষ্ট্র প্রত্যেকেই নিজেদের কৌশলগত স্বার্থ অনুযায়ী কাজ করছে, কিন্তু এর মূল্য দিতে হচ্ছে মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে।

নতুন সর্বোচ্চ নেতাকে অভিনন্দন হিজবুল্লাহর : লেবাননের শিয়া সংগঠন হিজবুল্লাহ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনিকে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা নতুন নেতৃত্বের প্রতি আনুগত্য পুনর্ব্যক্ত করছে এবং একই পথ অনুসরণে অঙ্গীকারবদ্ধ।

ইরানের অবস্থান : ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা তুরস্ক বা আজারবাইজানের দিকে কোনো হামলা চালায়নি। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ইরান আঞ্চলিক দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। তবে কোনো দেশ যদি তাদের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করা হয়, তাহলে ইরান প্রতিরামূলক ব্যবস্থা নিতে বাধ্য হবে।

তিনি আরো বলেন, চলমান সঙ্ঘাতের মধ্যেই যুদ্ধবিরতি বা মধ্যস্থতার আলোচনা বাস্তবসম্মত নয়। তার ভাষায়, ‘এটি আমাদের পছন্দের যুদ্ধ নয়; এটি আমাদের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধ।’

ইউরোপেও পড়ছে যুদ্ধের প্রভাব : মধ্যপ্রাচ্যে চলমান সঙ্ঘাতের ঢেউ ইতোমধ্যে ইউরোপেও অনুভূত হতে শুরু করেছে বলে সতর্ক করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডের লিয়েন।

আলজাজিরার বরাত দিয়ে জানা যায়, মধ্যপ্রাচ্যের নেতাদের সাথে একটি গুরুত্বপূর্ণ আলোচনার আগে ইইউ কূটনীতিকদের বার্ষিক সম্মেলনে তিনি এই আশঙ্কার কথা তুলে ধরেন।

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের এক সম্মেলনে ফন ডের লিয়েন বলেন, আমরা এখন একটি আঞ্চলিক সঙ্ঘাতের অনাকাক্সিত পরিণতি দেখছি। যুদ্ধের বিস্তার আজ এক রূঢ় বাস্তবতা।

তিনি বলেন, এই সঙ্ঘাতের ফলে জ্বালানি তেলের দাম বাড়ছে, ন্যাটোর মিত্র দেশগুলো ল্যবস্তুতে পরিণত হচ্ছে এবং আন্তর্জাতিক বাণিজ্যও ব্যাহত হচ্ছে।

ফন ডের লিয়েনের মতে, এই যুদ্ধ আন্তর্জাতিক নিয়মভিত্তিক ব্যবস্থার ভবিষ্যৎ এবং ইউরোপীয় ইউনিয়নের ভূরাজনৈতিক অবস্থান নিয়েও নতুন প্রশ্ন তুলে দিয়েছে।

ইসরাইলে ইরানের পেণাস্ত্র হামলা, নিহত ১ : ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ব্যালিস্টিক পেণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছে। দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।

ইসরাইলি উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, মধ্যাঞ্চলের দু’টি পৃথক স্থানে পেণাস্ত্র আঘাত হানলে এই হতাহতের ঘটনা ঘটে।

একটি নির্মাণাধীন এলাকায় পেণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি গুরুতর আহত হন। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্যজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

অন্য একটি স্থানে ৩০ বছর বয়সী এক যুবক গুরুতর আহত হয়েছেন। চিকিৎসকদের মতে, শ্রাপনেলের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে তিগ্রস্ত হয়েছে।

উদ্ধারকর্মীরা জানিয়েছে, এবারের হামলায় ইরানের ছোড়া বেশ কিছু ব্যালিস্টিক পেণাস্ত্র ইসরাইলের জনবহুল এলাকায় সরাসরি আঘাত হেনেছে। বিভিন্ন স্থানে উদ্ধারকাজ এখনো চলছে।

পেণাস্ত্র হামলায় ইরানে বহু শিার্থী নিহতের দাবি : ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ভয়াবহ পেণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। গত সপ্তাহে দণি ইরানের মিনাব শহরে ঘটা এই হামলায় অন্তত ১৭৫ জন শিার্থী ও এক স্টাফ নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

ইরানি সংবাদ সংস্থা মেহের নিউজ প্রকাশিত একটি সাত সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি পেণাস্ত্র দ্রুতগতিতে এসে স্কুল চত্বরের ভেতরের একটি ভবনে আঘাত হানছে। ধারণা করা হচ্ছে, ভবনটি একটি কিনিক ছিল। ভিডিওতে দেখা যায়, আঘাতের আগে থেকেই চত্বরের অন্য অংশ থেকে ধোঁয়া উড়ছিল, যা থেকে অনুমান করা হচ্ছে এর আগে আরেকটি বিস্ফোরণ ঘটেছিল।

মিডলবেরি ইনস্টিটিউট অব গ্লোবাল সিকিউরিটির অধ্যাপক জেফরি লুইস জানিয়েছেন, ভিডিওতে দেখা পেণাস্ত্রটি দেখতে মার্কিন ‘টমাহক’ ক্রুজ পেণাস্ত্রের মতো। এই ধরনের পেণাস্ত্র মূলত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডারে রয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের প থেকে এ হামলার দায় স্বীকার করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে তার ধারণা এটি ইরানেরই কাজ হতে পারে। তার মতে, ইরানের অস্ত্রের গতিপথ অনেক সময় অনির্দেশ্য হয়ে থাকে।

অন্য দিকে অধ্যাপক জেফরি লুইস বলেছেন, ভিডিওতে দেখা পেণাস্ত্রটি ইরানের তৈরি কোনো ক্রুজ পেণাস্ত্রের নকশার সঙ্গে মেলে না। ফলে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।