সিলেটে নজরুল অডিটোরিয়ামের নাম পরিবর্তন
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
সিলেট নগরীর কেন্দ্রস্থলে অবস্থিত কবি নজরুল অডিটোরিয়ামের নাম আবার পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। এখন থেকে অডিটোরিয়ামটি এম সাইফুর রহমানের নামে পরিচালিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গতকাল সকালে অডিটোরিয়াম পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘নাম পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অডিটোরিয়ামের নামফলকে সাইফুর রহমানের নাম স্পষ্ট ও বড় আকারে সংযোজন করতে হবে। এম সাইফুর রহমান অডিটোরিয়াম নামে বরাদ্ধ ও অনুমোদন দেয়া হয়ছে। সেটি এই অডিটোরিয়ামের উন্নয়নে ব্যয় করা হবে।’ প্রতিষ্ঠার সময় মিলনায়তনটির নাম ছিল ‘সিলেট অডিটোরিয়াম’। চারদলীয় জোট সরকারের আমলে অর্থমন্ত্রী ও সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য এম সাইফুর রহমানের নামে নামকরণ করা হয়। আওয়ামী লীগের সময়ে ‘কবি নজরুল অডিটোরিয়াম’ রাখা হয়।