শীর্ষে ফাহাদ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
তুরস্কের ইস্তাম্বুল শহরে চলমান ফুবি একাডেমি গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় এককভাবে শীর্ষে রয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। চার খেলায় সাড়ে তিন পয়েন্ট তার। গতকাল ফাহাদ ইরানের গ্র্যান্ডমাস্টার গোলামি আরিয়ানের সাথে ড্র করেন।