বাংলাদেশ-পাকিস্তান সিরিজ
র্যাংকিংয়ে উন্নতীর সুযোগ
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
বর্তমানে ৭৬ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে রথ্যাংকিংয়ের দশম স্থানে রয়েছে বাংলাদেশ দল। মাত্র ১ পয়েন্ট বেশি নিয়ে তাদের ঠিক উপরেই আছে ওয়েস্ট ইন্ডিজ। আর অষ্টম স্থানে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।
এবারের সিরিজে বাংলাদেশ যদি পাকিস্তানের বিপে ২-১ ব্যবধানে জয় পায়, তবে তাদের পয়েন্ট বেড়ে দাঁড়াবে ৭৯ এবং তারা নবম স্থানে উঠে আসবে। আর যদি প্রতিপকে তারা ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করতে পারে, তবে এক ধাপ এগোনোর পাশাপাশি তাদের পয়েন্ট বেড়ে হবে ৮০।
অন্য দিকে পাকিস্তানের কাছে বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ হারে, তবে ওয়েস্ট ইন্ডিজের সমান ৭৭ পয়েন্ট হলেও ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে থাকায় তারা দশম স্থানেই থেকে যাবে। আর ৩-০ ব্যবধানে হারলে টাইগারদের পয়েন্ট কমে দাঁড়াবে ৭৪। সে েেত্রও রথ্যাংকিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হবে না। পাকিস্তান বর্তমানে ওয়ানডে রথ্যাংকিংয়ের চতুর্থ স্থানে রয়েছে। সিরিজের ফল যাই হোক, তাদের অবস্থানের কোনো পরিবর্তন হবে না। তবে রেটিং পয়েন্ট বাড়তে বা কমতে পারে।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সরাসরি অংশগ্রহণের দৌড়ে টিকে থাকতে বাংলাদেশের জন্য এই সিরিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী বছরের অক্টোবর-নভেম্বরে দণি আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে অনুষ্ঠিত হবে আসরটি।
২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ওয়ানডে রথ্যাংকিংয়ের শীর্ষ আট দল এবং আয়োজক হিসেবে দণি আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি চারটি স্থান নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে। প্রথমবারের মতো সহ-আয়োজক হলেও আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় নামিবিয়া সরাসরি খেলার সুযোগ পাচ্ছে না। আগামী ৯ মার্চ বাংলাদেশে পৌঁছাবে পাকিস্তান দল। ১০ মার্চ অনুশীলনের পর ১১ মার্চ প্রথম ওয়ানডেতে মাঠে নামবে তারা। সিরিজের বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৩ ও ১৫ মার্চ।