সাটুরিয়ায় চরের মানুষের জীবনমান উন্নয়নে ভেড়া বিতরণ

Printed Edition

মানিকগঞ্জের সাটুরিয়ায় নদীবিধৌত চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও আমিষের চাহিদা পূরণে ৪০ জন সুফলভোগীর মধ্যে ১২০টি ভেড়া বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে থেকে ভেড়া বিতরণ করেন মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোহাম্মদ মজিবুর রহমান। তিনি জানান, ঢাকা বিভাগের সাত জেলার ৩১টি উপজেলার ১২০টি ইউনিয়নের চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সাটুরিয়ায় প্রায় চার হাজার খামারী এ প্রকল্পের আওতায় রয়েছেন। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করাই প্রকল্পের মূল লক্ষ্য। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: তানজিলা ফেরদৌসী, ভেটেরিনারি সার্জন ডা: মো: খোকন হোসেন, প্রাণিসম্প্রসারণ কর্মকর্তা নাজমুন্নাহার ও সাটুরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো: জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা।