চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা সম্পন্ন

Printed Edition
artho-3
চুয়েটের স্নাতক ভর্তি পরীক্ষা সম্পন্ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবষের্র ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার চুয়েট কেন্দ্র এবং ২টি উপকেন্দ্রে (সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ) একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিকে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়া বেলা ১১টায় চুয়েট কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় ভর্তি কমিটির সভাপতি, চুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন এবং ভর্তি কমিটির সদস্য এবং যোগাযোগ ও নিরাপত্তা উপকমিটির সভাপতি এবং পুর ও পরিবেশ কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আসিফুল হক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ‘ক’ গ্রুপের পরীক্ষা সকাল ১০টা হতে বেলা ১২:৩০টা এবং এরপর ‘খ’ গ্রুপের জন্য অঙ্কন পরীক্ষা বেলা ১২:৪৫টা থেকে ১:৪৫ পর্যন্ত অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।