সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ক্যাম্পাসে আর কোনো সন্ত্রাসী কার্যক্রম হতে দেয়া হবে না

Printed Edition

সিলেট ব্যুরো

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু বলেছেন, চট্টগ্রামে ছাত্রশিবিরের ভাইদের ওপর ছাত্রদল, যুবদলের টোকাইরা হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন আদুভাইরা সিটের জন্য আবেদন করছে। সিলেটের বিভিন্ন ক্যাম্পাসেও তারা এরকম করার চেষ্টা করছে। সাবধান হয়ে যান। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ক্যাম্পাসে আর গুণ্ডামি চলবে না।

শহীদুল ইসলাম গতকাল বিকেলে ইসলামী ছাত্রশিবির সিলেট শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদ ও তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবি এবং দেশব্যাপী ছাত্রদলের অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলটি সিলেট নগরীর বন্দর বাজার কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।