পবিত্র জুমার দিন মুসলমানদের কাছে অন্য দিনগুলোর চেয়ে একটু বেশিই গুরুত্বপূর্ণ, যা তাদের এই দিনের আমল ও কার্যক্রমের মাধ্যমে ফুটে ওঠে।

শুক্রবার (৭ আগস্ট) ছোট পর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানের ফেসবুক পোস্টেও বিষয়টি দৃশ্যমান হয়ে উঠল।

এদিন দুপুরে তিনি তার ফেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করেন, যেখানে তার সাধারণ পোশাকের বাইরে তাকে নতুনভাবে দেখা যায়।

ছবিটিতে দেখা যায়- জলপাই সবুজ রঙের একটি জুব্বা পরেছেন তিনি। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘জুম্মা মোবারক’। এর সাথে একটি ‘লাভ’র ইমোজি জুড়ে দেন।

এরপর জোভান আরো লেখেন, ‘এই পবিত্র জুমার দিনটি আমাদের সবার জীবনে রহমত, বরকত ও কল্যাণ বয়ে আনুক, আমীন।’

জোভানকে এভাবে দেখে তার অনেক ভক্ত উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একজন লিখেছেন, ‘পাঞ্জাবি পরাতে ভাইকে খুব সুন্দর লাগছে- মাশাআল্লাহ! সুবহানাল্লাহ!! সুন্নতি পোশাক পরলেই আল্লাহ তায়াল আমলনামায় নেকি লিখে দেবেন। আমরা দুনিয়াতে যেটাই করি, সময়মতো যেন আল্লাহর গোলামিটা (দাসত্ব) ঠিকমতো করি। কারণ, এই সুন্দর দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না।

আরেকজন লিখেছেন, ‘মাথায় টুপি থাকলে আরো সুন্দর লাগতো।’

অন্য আরেক ভক্ত লিখেছেন, ‘মাথায় হাজীদের মতো রুমাল থাকলে অনেক অনেক সুন্দর লাগতো। সত্যি বলতে কি, তুমি এমনিতেও সুন্দর।’

একজন লিখেছেন, ‘হাজারো ব্যস্ততা আর কাজের বাহানা যাকে আল্লাহর সেজদা থেকে দূরে রাখতে পারে না, দিনশেষে সেই মানুষটাই প্রকৃত সফল।’