চট্টগ্রামে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

Printed Edition
artho-1
চট্টগ্রামে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের হজ ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা

হজ ব্যবস্থাপনায় ব্যাংকিং সেবার উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাথে সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে শীর্ষস্থানীয় হজ এজেন্সিগুলোর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মো: রাফাত উল্লা খান হাব নেতারা ও এজেন্সি মালিকদের মূল্যবান সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। তিনি হজ ব্যবস্থাপনায় আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির পক্ষ থেকে ভবিষ্যতেও পেশাদারিত্ব, নিরবচ্ছিন্নতা ও উৎকর্ষতার সাথে সেবা প্রদানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জোন হাবের চেয়ারম্যান আলহাজ শরীয়ত উল্লাহ শহীদ এবং সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আবদুল মালেক বিশেষ অতিথি ছিলেন। ব্যাংকের চট্টগ্রাম সেন্ট্রাল রিজিওনের প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছালামত উল্লাহ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এ সময় বিভিন্ন হজ এজেন্সির মালিকরা এবং ব্যাংকের শীর্ষ নির্বাহীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।