২৫ মার্চ ভারতের সাথে ম্যাচ বাংলাদেশের
Printed Edition
ক্রীড়া প্রতিবেদক
থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে খেলার আগে দুই প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। তাদের দুই ম্যাচ ভারত ও জর্দানের সাথে। ২৫ মার্চ ভারতের সাথে প্র্যাকটিস ম্যাচ। এরপর ২৭ মার্চ দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তারা পাচ্ছে জর্দানকে। জানান বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। ১ এপ্রিল এএফসির আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডে সাথে।