পুলিশ পরিচয়ে কারারক্ষীর বাড়িতে ডাকাতি
Printed Edition
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়া উপজেলায় পুলিশ পরিচয়ে এক কারারক্ষীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে বরইতলী ইউনিয়নের চাঁদের বাপের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল্লাহ আল মুস্তাহিদ জানান, রাতে পাঁচ-ছয়জনের একদল সশস্ত্র লোক তাদের দরজায় এসে নিজেদের পুলিশ পরিচয় দেয়। বাড়িতে আসামি আছে বলে চার-পাঁচজন ডাকাত জোরপূর্বক ভেতরে ঢোকে এবং অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মালামাল লুট করে পালিয়ে যায়।