হাদিসের কথা
বংশের নিকৃষ্ট লোক!
Printed Edition
আয়েশা রা: থেকে বর্ণিত- এক ব্যক্তি নবী সা:-এর সাক্ষাৎ প্রার্থনা করল। তিনি বলেন, তাকে অনুমতি দাও, বংশের নিকৃষ্ট লোক। সে প্রবেশ করলে তিনি তার সাথে নম্র ব্যবহার করেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ! আপনি যা মন্তব্য করার তো করলেন, অতঃপর নম্র ভাষায় কথা বললেন। তিনি বলেন, হে আয়েশা! যার অনিষ্ট থেকে আত্মরক্ষার জন্য মানুষ তাকে ত্যাগ করে, সে নিকৃষ্ট লোক।
-বুখারি, মুসলিম, আদাবুল মুফরাদ-১৩২৪