চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ম্যারাথন অনুষ্ঠিত

Printed Edition
bangla-4
চাঁপাইনবাবগঞ্জে ম্যারাথন দৌঁড়ে নেতৃত্ব দিচ্ছেন নুরুল ইসলাম বুলবুল : নয়া দিগন্ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুলে’র আহ্বানে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ম্যরাথন দৌড় প্রতিযোগিতা।

গতকাল শুক্রবার ৩৪ কিলোমিটারের এ দৌড় প্রতিযোগিতাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চচল্যের সৃষ্টি হয়। ‘ভিক্টরি রান উইথ বুলবুল অফ চাঁপাইনবাবগঞ্জ’ দৌড়ের সূচনা হয় পৌর এলাকার হরিপুর ট্রাক টার্মিনাল থেকে। বিশ্বরোড, বারোঘরিয়া, রানীহাটি, সুন্দরপুর ও ইসলামপুর অতিক্রম করে দেবীনগরে এসে শেষ হয় দৌড়।

ম্যারাথনে ছয় হাজার ৫০০ জন রেজিস্ট্রেশন করলেও তরুণ-যুবক মিলিয়ে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হয়ে এক অনন্য উদ্দীপনার সৃষ্টি করে। অংশগ্রহণকারীদের জন্য স্মারক উপহার হিসেবে আকর্ষণীয় গেঞ্জি প্রদান করা হয়।