প্রশ্নোত্তর
Printed Edition
প্রশ্ন : একজন দরিদ্র ব্যক্তি, যার পারিবারিকভাবে বহু চাহিদা ও প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু সে টাকার অভাবে কিছুতেই তা পূরণ করতে পারছে না। এমতাবস্থায় বেশ কিছু টাকা তার মালিকানায় এসেছে যা দ্বারা একজন মুসলমানের ওপর হজ ফরজ হয়। এখন প্রশ্ন হচ্ছে- শরিয়ত অনুযায়ী ওই ব্যক্তি কি আগে পারিবারিক চাহিদা পূরণ করবে? নাকি হজ পালন করবে?
উত্তর : পরিবারের জরুরি চাহিদা পূরণ করার পর যদি তার কাছে হজ পালন করার মতো টাকা থাকে তাহলে তার ওপর হজ ফরজ। যদি পারিবারিক চাহিদা পূরণ করে হজ করার মতো প্রয়োজনীয় টাকা না থাকে তাহলে তার ওপর হজ ফরজ নয়।
-ফতোয়া বিভাগ, আস সুন্নাহ ট্রাস্ট