আইএফআই পিএলসির পরিচালনা পর্ষদের সভা

Printed Edition

ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট পিএলসি. (আইএফআইপিএলসি)-এর পরিচালনা পর্ষদের ৩৬৯তম সভা রোববার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পর্ষদের চেয়ারম্যান এস. এম. বখতিয়ার আলম সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যান্যদের মধ্যে পর্ষদের ভাইস চেয়ারম্যান আবুল কাসেম হায়দার ও মোসতানছের বিল্লাহ, পরিচালক জুলিয়া রহমান, স্বতন্ত্র পরিচালক ইরতেজা রেজা চৌধুরী এবং ব্যবস্থাপনা পরিচালক মো: নুরুল আজীম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।