দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত
Printed Edition
বগুড়া অফিস
বৃষ্টির পানিতে শহীদ চান্দু স্টেডিয়ামের আউটফিল্ড ভেজা থাকায় জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। মাঠ শুকানোর প্রাণপণ চেষ্টা শেষে গতকাল বেলা সাড়ে ১১টার পর আবার গুড়িগুড়ি বৃষ্টি শুরু হওয়ায় খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়। অবশেষে দুপুর সোয়া ১২টায় ম্যাচ রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।