পুলিশে ডিআইজিসহ ৩৯ কর্মকর্তাকে বদলি
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৩০ জন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৯ জন কর্মকর্তার কর্মস্থল পরিবর্তন হয়েছে। তাদের মধ্যে ৩০ জন কর্মকর্তা সদ্য পদোন্নতি পেয়ে ডিআইজি হয়েছেন।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ কর্মকর্তাদের বদলি করে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপন দু’টিতে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
জাতীয় নির্বাচনের আগে সম্প্রতি সারা দেশে পুলিশ সুপার পরিবর্তন করে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হবে। বদলি হওয়া কর্মকর্তারা হলেন, ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে আলি আকবর খানকে সিআইডিতে, মো: শাহরিয়ারকে পুলিশ স্টাফ কলেজ, মো: আবদুল্লাহ আল-মামুনকে শিল্পাঞ্চল পুলিশ, ড. মোহাম্মদ আবদুল কাদেরকে এসবি, মো: একরামুল হাবীবকে পুলিশ অধিদফতর, মো: মাসুম বিল্লাহ তালুকদারকে রেলওয়ে পুলিশ, মো: নজমুল হোসেনকে এসবি, মো: আশিক সাঈদকে পুলিশ অধিদফতর, মো: আনিছুর রহমানকে ডিএমপি, সারোয়ার মোর্শেদ শামীমকে পুলিশ অধিদফতর, ড. মো: আল-মামুনুল আনছারীকে এপিবিএন, মোহাম্মদ আবদুল মাবুদকে হাইওয়ে পুলিশ, আবু রায়হান মুহাম্মদ সালেহকে সারদা, রাজশাহী, মোহাম্মদ ফয়েজুল কবিরকে সারদা, রাজশাহী, মু: মাহবুবুর রশীদকে এসবি, মো: শামসুল আলমকে হাইওয়ে পুলিশ, মোহাম্মদ শামসুল হককে সিআইডি, মো: নজরুল ইসলামকে সিআইডি, সানা শামীনুর রহমানকে নৌ পুলিশ, মো: আতিকুর রহমানকে পুলিশ অধিদফতর, মো: মোস্তাফিজুর রহমানকে পুলিশ অধিদফতর, ড. মো: আব্দুস সোবাহানকে পুলিশ স্টাফ কলেজ, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে এসবি, মোহাম্মদ ওসমান গনীকে ট্যুরিস্ট পুলিশ, মো: ওয়ালিদ হোসেনকে সারদা, রাজশাহী, মিয়া মাসুদ করিমকে সারদা, রাজশাহী, মোহাম্মদ হাসান বারী নূরকে সিআইডি, এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে এস বি, মো: হুমায়ুন কবিরকে পিবিআই, নওরোজ হাসান তালুকদারকে নৌ পুলিশ।
এ ছাড়া অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনামুল হককে (সুপারনিউমারারি ডিআইজি) সিএমপি, সিলেট। ফয়সল মাহমুদকে সারদা, রাজশাহী, মোহাম্মদ কামরুজ্জামানকে পুলিশ অধিদফতর, আ স ম শামসুর রহমান ভূঁঞাকে ডিএমপি, মোহাম্মদ মনিরুজ্জামানকে ডিএমপি, মো: মনিরুল ইসলামকে আরএমপি, রাজশাহী, মোহাম্মদ এহসান সাত্তারকে এসবি, মো: সাইফুল হককে পুলিশ অধিদফতর, মো: জিয়াউদ্দিন আহম্মেদকে ডিএমপিতে বদলি করা হয়েছে।