শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের ৪০২তম সভা অনুষ্ঠিত
Printed Edition
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৪০২তম সভা গত ১৭ ডিসেম্বর ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান এ. কে. আজাদ সভায় সভাপতিত্ব করেন। সভায় বেশকিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ও মহিউদ্দিন আহমেদ, পরিচালক মো: সানাউল্লাহ সাহিদ, আব্দুল বারেক, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, ইঞ্জিনিয়ার মো: তৌহীদুর রহমান, ফকির আখতারুজ্জামান, মো: মশিউর রহমান চমক, ফকির মনিরুজ্জামান, স্বতন্ত্র পরিচালক নাসির উদ্দিন আহমেদ ও মো: রিয়াজুল করিম উপস্থিত ছিলেন। এ ছাড়া সভায় ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, কোম্পানি সচিব মো: আবুল বাশার উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।