কোপা দেল রে’র শেষ আটে বার্সেলোনা

Printed Edition
khela-2
বার্সেলোনার প্রথম গোলদাতা ফের্মিন লোপেজ : ইন্টারনেট

ক্রীড়া ডেস্ক

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হেরে হতাশা সঙ্গী হয়েছিল রিয়াল মাদ্রিদ। সেই রেশ কাটতে না কাটতেই কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় স্তরের দলের কাছে হেরে বিদায় নিয়েছে বার্নাব্যুর দলটি। লস ব্লাঙ্কোসরা বিদায় নিলেও ফুরফুরে মেজাজেই আছে বার্সেলোনা।

কোপা দেল রে’তে দ্বিতীয় স্তরের দল রেসিং সান্তাদারের মাঠে গত পরশু ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। এই জয়ে শেষ আটে পৌঁছেছে ন্যূ ক্যাম্পের দলটি। আর রেসিংকে হারিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচে জয় কাতালান দলটির। রেসিংয়ের স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখিয়ে খেলছিল হ্যান্সি ফ্লিকের দল। কিন্তু তার পরও গোলের দেখা পাচ্ছিল না তারা। তার পরও প্রথম গোল পেতে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে ম্যাচের ৬৫ মিনিট পর্যন্ত। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটান ৬৬ মিনিটে ফের্মিন লোপেজ। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে দলের জয় নিশ্চিত করেন লামিনে ইয়ামাল।