প্রথম পোস্ট কার্ড

Printed Edition
agdum-4
প্রথম পোস্ট কার্ড

নবীন চৌধুরী

১৮৭০ সালের দিকে অস্ট্রিয়ার ড. ইমানুয়েল হারমানের চিন্তায় আসে পোস্ট কার্ডের কথা। পরে গ্রেট ব্রিটেন ১৮৭০ সালে প্রথম পুরস্কার চালু করে সেই কল্পনার বাস্তব রূপ দেয়। ১৮৭৯ সালের ১ জুলাই ভারত দেড় পয়সার পোস্ট কার্ড ইস্যু করে। লন্ডনের মেসার্স লারু অ্যান্ড কোম্পানির নকশাকৃত ও মুদ্রিত পোস্ট কার্ড। এই পোস্ট কার্ডে ডান পাশের উপর দিকের কোণে লালচে বাদামি রঙের একটি ছাপানো টিকিটের মুকুট পরা রানী ভিক্টোরিয়ার মুখের ছবি দেয়া হয়। এর সাথে লেখা ছিল- ইস্ট ইন্ডিয়া পোস্ট কার্ড। এক পিঠের সবটা জুড়ে ছিল ঠিকানা লেখার জায়গা। একই বছর দেড় আনা দামের আন্তর্জাতিক পোস্ট কার্ড বের হয়। ১৮৮০ সালে প্রথম সার্ভিস পোস্ট কার্ডে ‘টু বি ইউজড ফর অফিশিয়াল করেসপনডেন্ট ওনলি’ বাক্যটি লেখা হয়। ১৮৮৯ সালে পোস্ট কার্ডের ইস্ট ইন্ডিয়া পোস্ট কার্ড কথাটি থেকে ইস্ট শব্দ বাদ দেয়া হয়। তবে কার্ডের সাইজের কোনো পরিবর্তন করা হয় না। সে সাইজটি ছিল বর্তমান পোস্ট কার্ডের প্রায় অর্ধেক। এটি শুরুর দিককার কথা এবং তখনকার দিনে খামও সমপরিমাণে ছোট ছিল। পঞ্চম জর্জের আমলে ১৯২২ সালে ভারতীয় পোস্ট কার্ডের সাইজ বাড়ানো হয়। আজো সেই সাইজ বয়ে গেছে। একেবারে শুরু থেকেই পোস্ট কার্ড মানুষের হৃদয়ে জয় করে নিয়েছে। লন্ডনে জেনারেল পোস্ট অফিসে প্রথম পোস্ট কার্ড ইস্যুর দিন মানুষের চাহিদা এত ছিল যে, ভিড় সামলানো জন্য পুলিশের সাহায্য নিতে হয়। বর্তমানে ৩.১ বিলিয়ন রেকর্ড সংখ্যক পোস্ট কার্ড গোটা দেশের মানুষের চিঠি বিলির মাধ্যমে এক যোগসূত্র বেঁধে রেখেছে।