সীমান্তে কঠোর অবস্থানে বিজিবি

Printed Edition

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা

কুলাউড়াসহ মৌলভীবাজার জেলার ১১৫ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতে পলায়ন ও সব ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্তে বিজিবি সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি জানান, সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে প্রয়োজনীয় সংখ্যক বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।