আফঈদাদের র‌্যাংকিংয়ে অবনমন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর তিন দেশের বিপক্ষে চারটি ম্যাচ খেলেছিল বাংলাশে নারী ফুটবল দল। থাইল্যান্ড, মালয়েশিয়া ও আজারবাইজানের বিপক্ষে এই চার ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি আফঈদা খন্দকার প্রান্তির দল। ফলে এশিয়ান কাপে টানা তিন ম্যাচে জেতা পিটার জেমস বাটলার বাহিনীর র‌্যাংকিংয়ে যে উন্নতি হয়েছিল এবার তাতে অবনমন। ৮ ধাপ পিছিয়েছে তারা। ১০৪ থেকে নেমে ১১২তে চলে গেছেন ঋতুপর্না, রুপনা চাকমা এবং মনিকা-মারিয়ারা।

মার্চে এশিয়ান কাপে বাংলাদেশ যে দলগুলোকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে সেই দলগুলোর মধ্যে উত্তর কোরিয়া ১০ থেকে ১ ধাপ এগিয়ে ৯ উঠেছে। এক ধাপ পিছিয়ে ১৭তে নেমে গেছে চীন। আর উজবেকিস্তানের র‌্যাংকিং তিন ধাপ এগিয়ে ৪৯।