বাঞ্ছারামপুরে ‘মার্চ উইথ নকিবুল হুদা’ অনুষ্ঠিত
Printed Edition
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ‘মার্চ উইথ নকিবুল হুদা’ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামী সমর্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ বর্ণাঢ্য এই সমাবেশে অংশ নেন। পরে একটি বিশাল মিছিল নিয়ে তারা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী দেওয়ান মোহাম্মদ নকিবুল হুদা।
এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারি শামীম নুর ইসলাম, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন সাদী, বাঞ্ছারামপুর পৌর জামায়াতের সভাপতি প্রভাষক সিদ্দিকুর রহমান, সাবেক সভাপতি মাসুদুর রহমানসহ অন্যান্য নেতারা। বিজ্ঞপ্তি।