গোমস্তাপুরে কৃষি প্রণোদনা উপকরণ বিতরণ শুরু

Printed Edition
bangla-4
গোমস্তাপুরে কৃষি প্রণোদনা বিতরণ করছেন ইউএনও জাকির মুন্সী : নয়া দিগন্ত

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় খরিফ-২ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

গতকাল বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে উপজেলা চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী।

অনুষ্ঠানে রোপা আমন, পেঁয়াজ কন্দ, গ্রীষ্মকালীন শাকসবজি ও পেঁয়াজ, লেবুসহ বিভিন্ন প্রজাতির শস্যের চারা বিতরণ করা হয়। চলতি মৌসুমে উপজেলার তালিকাভুক্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও অন্যান্য উপকরণও দেয়া হবে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানায়, সরকারের এই সময়োপযোগী প্রণোদনা সঠিকভাবে ব্যবহার করলে উপজেলায় ফসলের উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়বে এবং কৃষকরা লাভবান হবেন।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আক্তার লাবনী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা জানান, সরকারের এই সময়োপযোগী প্রণোদনার সঠিক ব্যবহারের মাধ্যমে উপজেলার কৃষকরা লাভবান হবেন এবং অঞ্চলে বিভিন্ন ফসলের সামগ্রিক উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।