ছাত্রছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় : ভিসি
Printed Edition
গাজীপুর জেলা প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেনে, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কাজ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে বিদ্যমান সিলেবাস সংস্কারের পাশাপাশি স্নাতক (সম্মান) প্রথম বর্ষে আইসিটি ও ইংরেজি কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। একইসাথে দেশ-বিদেশের খ্যাতনামা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আধুনিক ও উন্নত উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে।
রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর-এর শহীদ শাদাত আলী কনফারেন্স রুমে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত এক বছর মেয়াদী বিএড শিক্ষাক্রম সংশোধন ও পরিমার্জনবিষয়ক কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।