খেলার সময় মাঠেই ক্রিকেটারের মৃত্যু
Printed Edition
ক্রীড়া ডেস্ক
মাঠেই ক্রিকেটারের মৃত্যু। ঘটনাটি ঘটেছে গত পরশু ভারতের মিজোরামে খালেদ মেমোরিয়াল দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টে। রাইডার্স ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সময় না ফেরার দেশে পাড়ি জমান খাওলহরিং লালরেমরুয়াতার।
সাইরাং রেলস্টেশনের কাছে সুয়াকা ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ৩৮ বছর বয়সী ক্রিকেটার লালরেমরুয়াতা। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (সিএএম) জানিয়েছে, ম্যাচ চলাকালীন লালরেমরুয়াতা স্ট্রোক করেন। দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ ছিলেন লালরেমরুয়াতা। ভারতের প্রথম সারির লিগ রঞ্জি ট্রফিতে দু’টি ও সৈয়দ মুশতাক আলি ট্রফিতে সাতটি ম্যাচ খেলেছেন তিনি।