আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Printed Edition
artho-2
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ‘বিনিয়োগ ব্যবস্থাপনা’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে (এআইবিটিআই) শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে মো: রাফাত উল্লা খান বলেন, ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে এবং বিনিয়োগ ও সম্পদের মান অটুট রাখতে শরিয়াহ নীতিমালা অনুসরণভিত্তিক দক্ষ ইনভেস্টমেন্ট ব্যবস্থাপনা অত্যাবশ্যক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইবিটিআইর প্রিন্সিপাল মো: আবদুর রহিম দুয়ারী। কর্মশালায় ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নায়েন এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ৫০ জন ইনভেস্টমেন্ট কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন। বিজ্ঞপ্তি।