সৈকতের অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

Printed Edition

কক্সবাজার অফিস

কক্সবাজারে সম্প্রতি সংঘটিত খুন চাঁদাবাজি ও সন্ত্রাসী ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃঙ্খলা রায় কঠোর পদপে নিতে পুলিশের প্রতি নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসাথে কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ সব স্থাপনা এক সপ্তাহের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন তিনি। গতকাল দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, যেকোনো মূল্যে সমাজের মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে হবে। অপরাধ দমনে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসতে হবে।

তিনি সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে ব্যবস্থা নিতে সভায় উপস্থিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলকে বলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আব্দুল মান্নান। এ দিকে স্বরাষ্ট্রমন্ত্রী রোববার রাতে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এলাকায় সবসময় এখন আসতে পারব না। সবাইকে সুশৃঙ্খলভাবে থাকতে হবে। কেউ কোনো অনাচার করতে পারবে না। কোনো উচ্ছৃঙ্খলতা কিংবা চাঁদাবাজির খবর যেন না শুনি। এ সময় তিনি প্রশাসনকে সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশ দেন।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো নিজের নির্বাচনী এলাকায় আসেন সালাহউদ্দিন আহমদ। রাত পৌনে ১০টার দিকে চকরিয়া পৌরসভার সড়ক ও জনপদ বিভাগের ডাকবাংলোয় অবস্থান করেন তিনি। এ সময়ে সেখানে তার সাথে দেখা করতে আসা স্থানীয় বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের মধ্যে এমন সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, যাতে মানুষ মনে করে, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে তারা শান্তিতে থাকতে পারছে। মানুষ উন্নয়ন পাবে, শৃঙ্খলা পাবে, শান্তি পাবে। সবাই জনগণের বন্ধু হিসেবে কাজ বরবেন। প্রশাসনকে সহযোগিতা উন্নয়ন ও অন্যান্য কর্মকাণ্ড যা আছে আপনারা পরামর্শ দেবেন, বাকিটা আমি দেখব। আসলে সাাতের চেয়েও জরুরি হলো মানুষের জন্য কাজ করা। দেখা-সাাৎ তো সারাজীবনই হবে ইনশাআল্লাহ। এখন হয়তো আমি আপনাদের খুব বেশি সময় দিতে পারছি না, তবে যখনই সুযোগ পাব, আপনাদের কাছে ছুটে আসব।