ডামুড্যায় অর্ধশতাধিক আ’লীগ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Printed Edition

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর-৩ আসনের (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর হাত ধরে অর্ধশতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। গত শুক্রবার বিকেলে ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের তালতলা গ্রামে নুরুদ্দিন আহাম্মেদ অপুর গণসংযোগকালে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শিধলকুড়া ইউপির সাবেক চেয়ারম্যান জানে আলম খোকন মাদবরের নেতৃত্বে ওই আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।

যোগদানকালে জানে আলম খোকন মাদবর বলেন, বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে আমার নেতাকর্মীসহ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ভাইয়ের হাত ধরে বিএনপির ছায়াতলে এসেছি। এখন থেকে বিএনপির আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করব।