কিশোরগঞ্জে যুবলীগ নেতাসহ ৭ ভিসা প্রতারক গ্রেফতার

Printed Edition

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে যুবলীগ নেতা, ভিসা প্রতারক ও অনলাইন জুয়াড়িসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবলীগ নেতা হুমায়ুন কবির (৫৩)। তিনি কিশোরগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য ও দক্ষিণ রাজীব হাজীপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অন্যরা হলেন- নিতাই ইউনিয়নের কাছারীপাড়া গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে ভিসা প্রতারক আবু আলম (২০), একই গ্রামের আবেদ আলীর ছেলে অনলাইন জুয়ারি লাল মিয়া (২১), কিশোরগঞ্জ সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ডাকুপাড়া গ্রামের ওমর আলীর ছেলে বুলবুল মিয়া (৪৫), গফফার মিয়া (৩২), আইনুল হকের ছেলে মঞ্জুরুল (২২), আবুল সামাদের ছেলে সেলিম (২২)। কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুল কুদ্দুছ জানান, রোববার গ্রেফতারকৃতদের সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।