অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : ইংরেজি

Grammar Punctuation

Printed Edition
syllbus-3
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : ইংরেজি

মো: হাবিবুর রহমান ওবায়েদ

পরিচালক

শাহীন শিক্ষা পরিবার, সাভার শাখা, ঢাকা

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আজ তোমাদের ইংরেজি বিষয়ের ‘Grammar: Punctuation’ থেকে Punctuation-এর নিয়মাবলি নিয়ে আলোচনা করা হলো।

Punctuation/বিরাম চিহ্ন

ইংরেজি punctuation শব্দটির উৎপত্তি ল্যাটিন punctum থেকে। শব্দটির অর্থ বিন্দু বা চিহ্ন। বিরতি জ্ঞাপনের জন্য লিখিত sentence-এর মাঝে বা শেষে যেসব বিশেষ চিহ্ন ব্যবহার করা হয় তাদেরকে punctuation mark বলে।

ইংরেজিতে ব্যবহৃত প্রধান প্রধান punctuation গুলো নি¤œরূপ- Full stop, comma, semi colon, colon, note of interrogation, note of exctamation, inverted commas, apostrophe, hyphen, dash, brakets.

Full stop : Full stop দীর্ঘতম বিরতি নিদের্শ করে। এর ব্যবহার নি¤েœ-Assertive, imperative এবং optative sentence-এর শেষে Full stop বসে। যেমন- I am a student. Read attentively. May you shine in life.

Abbreviation-এর পরে initials বসে। যেমন- Prof. MR. P.hD. U.S.A ইত্যাদি।

Note আধুনিককালে এই full stop-এর ব্যবহার কমে গেছে। এখন MA, TNO, USA, UK ব্যবহৃত হয়।

Comma

কমা স্বল্পতম বিরতি নির্দেশ করে। এটিই সবচেয়ে বেশি ব্যবহৃত বিরাম চিহ্ন।

১. parts of speech ভুক্ত তিন বা ততোধিক word পাশাপাশি থাকলে and দ্বারা যুক্ত হলে শেষের দু’টি word ব্যতীত অন্যগুলোর পরে comma বসে।

Dhaka, Chattagong, Khulna, Rajshahi, Barisal, Rongpur and Sylhet are Seven division of Bangladesh

২. And দ্বারা যুক্ত প্রতিটি শব্দযুগলকে comma পৃথক করে। যেমন- High and low, rich and poor, wise and foolish,

৩. Case in apposition-এর উভয় পাশের্^ comma বসে। যেমন-Mr. khan, A professor of English, lives in savar

(বাকি অংশ পরের সংখ্যায় প্রকাশ)