গাকৃবি শিক্ষক সমিতির প্রথম নারী সভাপতি হলেন ড. নাসরীন আক্তার আইভী সাধারণ সম্পাদক ড. সাইফুল

Printed Edition

গাজীপুর মহানগর প্রতিনিধি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) শিক্ষক সমিতির (গাকৃবিশিস) নির্বাচনে সভাপতি পদে প্রথম নারী হিসেবে নির্বাচিত হয়েছেন কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।

গতকাল বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা প্রফেসর ড. মো: শামীম হোসেন নোমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সহসভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মো: মিজানুর রহমান এবং প্রফেসর ড. মো: মনজুরুল হক। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউদ্দিন কামাল। যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন এবং প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. শেখ শামীম হাসান এবং দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ।

এ ছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী অধ্যাপক মো: মনিরুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ শফিকুল আলম এবং গবেষণা সম্পাদক সহকারী অধ্যাপক ড. মো: ফরহাদুর রহমান নির্বাচিত হয়েছেন।