কানাডার কোচ মন্টি
Printed Edition
ক্রীড়া ডেস্ক
কানাডা জাতীয় ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মন্টি দেসাই। গত শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট কানাডা, যদিও তার চুক্তির মেয়াদ জানানো হয়নি। ৫১ বছর বয়সী দেসাই এর আগে আফগানিস্তান ও নেপালের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ টি-২০ বিশ্বকাপে বাজে পারফরম্যান্স এবং দুর্নীতিসংক্রান্ত অভিযোগের পর কঠিন সময় পার করছে কানাডা ক্রিকেট। এই প্রেক্ষাপটে দলকে ঘুরে দাঁড় করানোর চ্যালেঞ্জ নিয়েই দায়িত্বে এলেন তিনি।