গণভোট সম্পর্কে জানে না বাঁশখালীর ৯০ ভাগ মানুষ
Printed Edition
বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিনই অনুষ্ঠিত হবে ‘গণভোট’। তবে এ গণভোট সম্পর্কে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের ৯০ শতাংশেরও বেশি ভোটার এখনো স্পষ্ট ধারণা রাখেন না গণভোট সম্পর্কে। সরেজমিনে টানা এক সপ্তাহের জরিপে এমন চিত্র উঠে এসেছে বাঁশখালীর ভোটাররা।
নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাঁশখালী পৌরসভা ও ১৪টি ইউনিয়নে মোট ভোটার তিন লাখ ৯৮ হাজার ৯৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ১১ হাজার সাতজন, নারী ভোটার এক লাখ ৮৭ হাজার ৯৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন।
পুকুরিয়া, সাধনপুর, কালীপুর, খানখানাবাদ, কাথরিয়া, বাহারচড়া, বৈলছড়ি, সরল, গণ্ডামারা, শীলকূপ, চাম্বল, শেখেরখীল, ছনুয়া, পুঁইছড়িসহ উপজেলার প্রত্যন্ত এলাকায় চালানো জরিপে দেখা যায়, পুরুষ ভোটারদের ৯০ শতাংশের বেশি গণভোটের ‘হ্যাঁ-না’ পদ্ধতি সম্পর্কে অবগত নন। সচেতন মহলের মতে, নারী ভোটারদের মধ্যে এ অজ্ঞতার হার আরো বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।