ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য জেবিএস হোল্ডিংসের বিশেষ ছাড়

Printed Edition
artho 4
ফ্ল্যাট ক্রয়ে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য জেবিএস হোল্ডিংসের বিশেষ ছাড়

প্রাইম ব্যাংক পিএলসি সম্প্রতি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান জেবিএস হোল্ডিংস লিমিটেডের সাথে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের গ্রাহকরা জেবিএল হোল্ডিংস লিমিটেড থেকে ফ্ল্যাট ক্রয়ে বিশেষ ছাড় উপভোগ করতে পারবেন। সম্প্রতি জেবিএস হোল্ডিংস লিমিটেডের হেড অফিসে এক অনুষ্ঠানের মাধ্যমে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন মামুর আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জোয়ার্দ্দার তানভীর ফয়সাল, ইভিপি ও হেড অব কার্ডস অ্যান্ড রিটেইল অ্যাসেটস; মো: বেলায়েত হোসেন, জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং, জেবিএস হোল্ডিংস লিমিটেডসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।