ইসলামী আন্দোলনের ৯ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
আগামী ৯ জানুয়ারি ঘোষিত জাতীয় মহাসমাবেশ স্থগিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রাথমিকের নিয়োগ পরীক্ষা ও নির্বাচনী পরিবেশের প্রতি সম্মান জানিয়ে সমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
গতকাল দলের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সভাপতিত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। গত ২৫ ডিসেম্বর দলের এক মিটিংয়ে শহীদ ওসমান হাদির হত্যাকারীকে গ্রেফতার, আইনশৃঙ্খলার পরিস্থিতির উন্নয়ন ও নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য ৯ জানুয়ারি জাতীয় মহাসমাবেশের ঘোষণা দেয়া হয়েছিল।
গতকালের বৈঠকে আরো উপস্থিত ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রমুখ। , অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমাদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিকসহ দলের কেন্দ্রীয় নেতারা।