ভাগ্য পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে হবে : অতিরিক্ত সচিব

Printed Edition

সাভার (ঢাকা) সংবাদদাতা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মুহাম্মদ মোজাম্মেল হক বলেছেন, গণভোটের মাধ্যমে দেশের ভাগ্য পরিবর্তনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা আমাদের কাজে লাগাতে হবে। তিনি বলেন, গত ১৫ বছরে জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাননি। ২০১৩ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালে দিনের ভোট রাতে এবং ২০২৪ সালে ডামি নির্বাচন জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করেছে।

গত বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা মাঠে গণভোট-২০২৬ বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সাভার উপজেলাধীন বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এ সভায় অংশ নেন। ঢাকা জেলা প্রশাসক মো: রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত সচিব বলেন, ‘আপনারা সরকারের প্রতিনিধি হিসেবে জনগণের কাছে গণভোটের বার্তা পৌঁছে দেবেন। ১৯৯০ ও ২০২৪ সালে আমরা রক্ত দিয়েছি। এবার যদি গণভোটের এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হই, ভবিষ্যতে আর সুযোগ আসবে কি না বলা যায় না।’