পশ্চিম তীরে দখলদারদের জন্য কনস্যুলেট খুলছে যুক্তরাষ্ট্র

Printed Edition

দ্য গার্ডিয়ান

মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরের দু’টি অবৈধ ইসরাইলি বসতিতে অন-সাইট বা সরাসরি উপস্থিত হয়ে কনস্যুলার সেবা প্রদান করবে। ইসরাইলে মার্কিন দূতাবাস এটি নিশ্চিত করেছে। তবে ফিলিস্তিনি কর্মকর্তারা এর কড়া সমালোচনা করেছেন। তারা এটিকে পূর্বের নীতি ও আন্তর্জাতিক আইন ভেঙে নেয়া পদপে হিসেবে উল্লেখ করেছেন।

পশ্চিম জেরুসালেমে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ নিয়ে একটি পোস্ট করেছে। সেখানে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্থযাপনের অংশ হিসেবে একটি উদ্যোগের অধীনে তারা শুক্রবার পশ্চিম তীরের এফরাত বসতিতে আমেরিকানদের জন্য ‘শুধু এক দিনের জন্য’ নিয়মিত পাসপোর্ট সেবা প্রদান করবে। মার্কিন দূতাবাসের প থেকে আরো বলা হয়েছে, আগামী মাসগুলোতে দ্বিতীয় আরেকটি ইসরাইলি বসতি বেইতার ইলিতের পাশাপাশি ফিলিস্তিনি শহর রামাল্লা এবং ইসরাইলের অভ্যন্তরের তিনটি শহরেও একই ধরনের কনস্যুলার সেবা প্রদান করা হবে। এ নিয়ে ফিলিস্তিনি কর্তৃপরে ‘উপনিবেশ ও প্রাচীর প্রতিরোধ কমিশন’ একটি বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ উদ্যোগ ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং ইসরাইলের প্রতি নগ্ন পপাতিত্ব।’ তবে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার মার্কিন এ পদপেকে স্বাগত জানিয়েছেন।