পাকিস্তান সফরে পেজেশকিয়ান
Printed Edition
দুনিয়া নিউজ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং কৌশলগত আলোচনার উদ্দেশ্যে আজ মঙ্গলবার পাকিস্তান সফরে আসছেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক সমঝোতা প্রচেষ্টার গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সফরকালে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং দেশটির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হবেন। আলোচনায় দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা,স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে। সুইজারল্যান্ডের বারগেনস্টক রিসোর্টে অনুষ্ঠিত লেক লুসার্ন সম্মেলনের ইতিবাচক সমাপ্তির পরপরই এই সফরের ঘোষণা এলো।