শীতবস্ত্র বিতরণ

মির্জাগঞ্জ ফাউন্ডেশন

Printed Edition
bangla-10
মির্জাগঞ্জ ফাউন্ডেশন

পটুয়াখালীর মির্জাগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন মির্জাগঞ্জ ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও শ্রমজীবী ৬০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার সুবিদখালী সরকারি কলেজ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সুবিদখালী সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল মো: আসাদুজ্জামান। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান বাঁধন, উপদেষ্টা উত্তম গোলদার (সাংবাদিক), উপদেষ্টা অপু ফরাজী, সিনিয়র সহসভাপতি মো: মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি মল্লিক, অর্জুন ঋষি, সাংগঠনিক সম্পাদক মো: ওয়ালীউল্লাহ, মহিলাবিষয়ক সম্পাদিকা সাবিরা আলম খুশবু, আইসিটি সম্পাদক মো: নেছার উদ্দিন রিপন ও জাহিদুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। মির্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা।