শাহজাদপুরে ডেকে নিয়ে যুবককে হত্যা

Printed Edition

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদ বোনাস দেয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত সোহেল রানা (২৬) উপজেলার কায়েমপুর ইউনিয়নের সড়াতৈল উত্তরপাড়া গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।

জানা যায়, ঈদের আগের দিন এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে ডেকে নেয়, ঈদ বোনাস দেয়ার কথা বলে। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ঈদের দিন সকালে মুরুটিয়া ও সড়াতৈল পশ্চিমপাড়া গ্রামের মাঝামাঝি একটি ধানক্ষেতে সোহেলের গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।