সিভাসুতে ‘দ্গ্ধুজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ’ বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ শুরু
Printed Edition
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) সোমবার শুরু হয়েছে ‘দ্গ্ধুজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ’ বিষয়ক দশ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি।
সিভাসুর পোল্ট্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিআরটিসি) এবং ডেইরি ও পোল্ট্রি সাইন্স বিভাগের যৌথ উদ্যোগে এবং সময় অধিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের অর্থায়নে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম নিবন্ধক ও প্রকল্প পরিচালক (প্রেষণ) তোফায়েল আহম্মদ। সভাপতিত্ব করেন পিআরটিসির পরিচালক প্রফেসর ড. এ. কে. এম. হুমায়ুন কবির। বিজ্ঞপ্তি।