বিএডিসির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
Printed Edition
কৃষি ও কৃষকের উন্নয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) এর একজন একনিষ্ঠ কর্মী হিসেবে দায়িত্ব পালন করতে হবে বললেন বিএডিসির চেয়ারম্যান মো: আজিজুল ইসলাম। রোববার কৃষি ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সদর দফতরের সব কর্মকর্তার উপস্থিতিতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন যে, বিএডিসির সাফল্য এককভাবে কারো উপর নির্ভর করে না। এটি নির্ভর করে বিএডিসিতে কর্মরত সবার প্রচেষ্টার ওপর। সরকারের পলিসি বাস্তবায়নে আইনানুগ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। গতানুগতিক কার্যক্রমের বাইরে গিয়ে কৃষকদের চাহিদার সাথে সঙ্গতি রেখে ইনোভেটিভ কার্যক্রমও গ্রহণ করতে হবে। তবেই বিএডিসি আরো একটি কার্যকর সংস্থায় পরিণত হতে পারবে। এ জন্য বিএডিসির থাকতে হবে একটি সুনির্দিষ্ট ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা। বিজ্ঞপ্তি।