মো: আফতাব হোসেন সিকদার

Printed Edition

শহীদ লে. সেলিম শিক্ষালয়ের প্রতিষ্ঠান চেয়ারম্যান এবং আবুজর গিফারী রহ: বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভাইস প্রিন্সিপ্যাল অধ্যক্ষ মরহুম আলহাজ মো: আফতাব হোসেন সিকারের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা, দুরুদ মাহ্ফিল ও দোয়া-মুনাজাত অনুষ্ঠিত হবে। তিনি ১ মার্চ, ১৯৪২ সালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের দক্ষিণ চরাদি গ্রামে একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ মাজার জিয়ারত, এবং স্কুল প্রাঙ্গণে স্মৃতিচারণ অনুষ্ঠান, বিশেষ মুনাজাতের আয়োজন করা হয়েছে। মরহুমের রূহের মাগফিরাত কামনা করে সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকমণ্ডলী, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের দোয়া করার অনুরোধ জানিয়েছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষিকা সুলতানা রাজিয়া হোসেন। বিজ্ঞপ্তি।